• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিল ছেলে

গোপালগঞ্জ প্রতিনিধি    ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

দুঃখ যেন পিছু ছাড়ছে না গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের বিধবা হেনয়ারা বেগমের। ৬ মাস আগে স্বামী শাহ আলম শেখকে কেড়ে নিয়েছে সড়ক দুর্ঘটনা। বড় ছেলে ওলিউল্লাহ কাজের জন্য ভারতে গিয়ে ১০ বছর ধরে নিখোঁজ। ছোট ছেলে শহিদুল মাদকাসক্ত। সে মাদক সেবনের টাকা না পেয়ে আজ বুধবার (১৮ মার্চ) ভোরে মা হেনয়ারাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরটিতে আগুন ধরিয়ে দিয়েছে। আর এই আগুন শুধু মাথা গোঁজার শেষ ঠাঁইটুকুই পুড়ে ছাই করেনি, ভস্ম করেছে হেনয়ারার বেঁচে থাকার শেষ আশাটুকুও।

জানা গেছে, ঘটনার রাতে শহিদুল তার মা হেনয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। হেনয়ারা বেগম টাকা দিতে না পারায় ভোরে শহিদুল বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। আশপাশের মানুষ আগুন নিভাতে আসার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

হেনয়ারা বেগম বলেন, শহিদুল মাদকসেবী। সে প্রতিনিয়ত টাকা চাইত। না দিলে মারধর করত। এ কারণে আমি তার ভয়ে পালিয়েও থাকতাম। ঘটনার রাতে টাকা দিতে না পারায় আমাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন ধরিয়ে দিয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২