• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

অ-২০ এশিয়া কাপের প্রস্তুতি:

জর্ডান-ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ১৯ মার্চ ২০২৬, ০২:৫৭ পি.এম.
অ-২০ এশিয়া কাপ সামনে রেখে প্রস্তুতি ম্যাচে জর্ডান ও ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল-ছবি-ভিওডি বাংলা

ঋতুপর্ণা-আফিদারা একটি এশিয়া কাপ খেলে দেশে ফিরেছেন সপ্তাহ খানেক আগে। আগামী পরশু (শনিবার) বাংলাদেশের মেয়েরা আরেকটি এশিয়া কাপ খেলতে থাইল্যান্ডের ব্যাংককে রওনা হবে। সিনিয়র এশিয়া কাপের মতো অনূর্ধ্ব-২০ এশিয়া কাপেও প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ।

আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে ১২টি দেশ। প্রতিযোগিতার আগে পর্যাপ্ত প্রস্তুতি নিশ্চিত করতে প্রায় ১০ দিন আগেই ব্যাংককে পৌঁছাবে বাংলাদেশ দল। সেখানে ২৫ ও ২৭ মার্চ জর্ডান ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। দলকে প্রতিযোগিতার উপযোগী করে তুলতেই আগেভাগে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

ড্র অনুযায়ী, স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপের অন্য দুটি দল চীন ও ভিয়েতনাম। অন্যদিকে জর্ডান ‘বি’ গ্রুপে এবং ভারত ‘সি’ গ্রুপে রয়েছে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপদের সঙ্গে সেরা দুই তৃতীয় স্থানের দল কোয়ার্টার ফাইনালে উঠবে।

এই টুর্নামেন্টের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে আরেকটি বিষয়-চার সেমিফাইনালিস্ট দল সরাসরি খেলবে ফিফা অ-২০ বিশ্বকাপে। ফলে বাংলাদেশের জন্য এটি বড় এক সুযোগ নিজেদের প্রমাণ করার।

এদিকে, সিনিয়র নারী এশিয়া কাপে পার্থে উজবেকিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর কোচ পিটার বাটলারের ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি দেশে থেকেই অ-২০ দলের প্রস্তুতিতে মনোযোগ দিয়েছেন, যা তার চুক্তির অংশও ছিল।

ভিওডি বাংলা/জা
 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে