• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বলিউডে অভিষেকের দিনেই ট্রেন্ডিংয়ে আরিফিন শুভ

   ১৯ মার্চ ২০২৬, ০৫:০৯ পি.এম.
অভিনেতা আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

ঢাকার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবার বলিউডে কেন্দ্রীয় চরিত্রে অভিষেক করলেন। সনি লিভের নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে লিড চরিত্রে অভিনয় করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই সিরিজটি প্ল্যাটফর্মটির ট্রেন্ডিং তালিকায় ২ নম্বরে উঠে এসেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, হিন্দি ও ইংরেজির পাশাপাশি প্রথমবারের মতো বাংলা ভাষায়ও কোনো সিরিজ মুক্তি দিয়েছে সনি লিভ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে নির্মিত ১০ পর্বের প্রায় ১১ ঘণ্টার এই সিরিজে তুলে ধরা হয়েছে সে সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপোড়েন এবং পরিবর্তনের গল্প।

সিরিজটির পুরো কাহিনি আবর্তিত হয়েছে জিমি রয় চরিত্রকে ঘিরে। আর এই কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছেন আরিফিন শুভ।

এ সিরিজে শুভকে দেখা গেছে চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজিতে অভিনয় করতে। তার বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়াও রয়েছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর ও অমিত সাহাসহ আরও অনেকে।

‘জ্যাজ সিটি’ পরিচালনার পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্যও লিখেছেন সৌমিক সেন। এর আগে তিনি ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

বলিউডে বাংলাদেশের কোনো অভিনেতাকে কেন্দ্রীয় চরিত্রে দেখার নজির খুব বেশি নেই। সেই জায়গায় ‘জ্যাজ সিটি’-র মাধ্যমে নিজের নাম নতুনভাবে যুক্ত করলেন আরিফিন শুভ।

ভিওডি বাংলা/এমআই/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’