• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

   ২৭ জানুয়ারী ২০২৫, ০১:২৫ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামি দলগুলোর সঙ্গে ঐক্য জোরদার করতে উদ্যোগ নিয়েছে বিএনপি। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে বৈঠকে বসেছেন।

এ সময় উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, মহাসচিব ইউনুছ আহমেদ, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আশরাফ আলী আকন, মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, দফতর সম্পাদক লোকমান হোসাইন জাফরী।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল