• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক    ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ শেষ হওয়ার পর কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে।

এই পর্বের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মহারণ। লিগ পর্বে ছন্দ খুঁজে পেতে কিছুটা হিমশিম খেলেও শেষ ষোলোতে ওঠার পথে প্লে-অফের কঠিন বাধা পেরিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে সেখানে গিয়ে তারা দারুণ পারফরম্যান্স দেখিয়ে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয়।

শেষ আটের আরেকটি আকর্ষণীয় ম্যাচ পিএসজি ও লিভারপুলের লড়াই। আগের রাউন্ডে চেলসির জালে আট গোল দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে পিএসজি। গত মৌসুমেও শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে জিতেছিল লিভারপুল, তবে পুরো লড়াইয়ে পিএসজি নিজেদের সামর্থ্য প্রমাণ করে। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় তুলে নিয়ে পরবর্তী পর্বে ওঠে এবং পরে শিরোপাও জিতে নেয়।

অন্যদিকে বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদের অল-স্প্যানিশ লড়াইটিও এই পর্বের অন্যতম আকর্ষণ।

কোয়ার্টার ফাইনালের সূচি

ম্যাচসমূহ:
পিএসজি – লিভারপুল
রিয়াল মাদ্রিদ – বায়ার্ন মিউনিখ
বার্সেলোনা – অ্যাতলেতিকো মাদ্রিদ
স্পোর্টিং সিপি – আর্সেনাল

প্রথম লেগ

৭ এপ্রিল
স্পোর্টিং সিপি – আর্সেনাল
রিয়াল মাদ্রিদ – বায়ার্ন মিউনিখ

৮ এপ্রিল
বার্সেলোনা – অ্যাতলেতিকো মাদ্রিদ
পিএসজি – লিভারপুল

দ্বিতীয় লেগ

১৪ এপ্রিল
অ্যাতলেতিকো মাদ্রিদ – বার্সেলোনা
লিভারপুল – পিএসজি

১৫ এপ্রিল
আর্সেনাল – স্পোর্টিং সিপি
বায়ার্ন মিউনিখ – রিয়াল মাদ্রিদ

সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার