• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাষ্ট্রপতির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় সেনাপ্রধানের

নিজস্ব প্রতিবেদক    ২১ মার্চ ২০২৬, ০৭:২২ পি.এম.
রাষ্ট্রপতির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় সেনাপ্রধানের। ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় সেনাপ্রধানের। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও তার সহধর্মিনী। 

শনিবার (২১ মার্চ) ঈদের দিন বঙ্গভবনে গিয়ে তারা শুভেচ্ছা বিনিময় করেন বলে আইএসপিআর জানিয়েছে।

রাষ্ট্রপ্রধানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে আইএসপিআর দুটি ছবি ফেইসবুকে পোস্ট করে। এতে রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানকে কোলাকুলি করতেও দেখা যায়।

এদিন ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় রাষ্ট্রপতি রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

এদিন রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পরিবার পরিজনসহ ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বলে জানা গেছে। 

এর আগে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা সেখানে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন।

ভিওডি বাংলা/আরআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের সিদ্ধান্ত
সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দেন জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
তথ্য উপদেষ্টা শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষেধ, গণমাধ্যমকে নির্দেশনা মানতে হবে
ছবি: সংগৃহীত
বাজেট ২০২৬-২৭ কোন মন্ত্রণালয়ে কত বরাদ্দ