• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বাকৃবি

শিক্ষার্থীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ছাত্রদলের মধ্যাহ্নভোজ

বাকৃবি প্রতিনিধি    ২১ মার্চ ২০২৬, ০৮:৫৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থানরত শতাধিক চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীর নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শনিবার (২১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলামের উদ্যোগে এই আয়োজনটি সম্পন্ন হয়।

জানা যায়, আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে অনেক শিক্ষার্থী এবার ঈদের ছুটিতে বাড়িতে না গিয়ে হলে অবস্থান করছেন। পরিবার পরিজন ছেড়ে ক্যাম্পাসে থাকা এই চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেন, 'বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ভালোবাসা নিয়ে তাদের পাশেই থাকতে চায়। পড়াশোনার প্রয়োজনে অনেককে এবার পরিবারের বাইরে ঈদ কাটাতে হচ্ছে। তাদের একাকীত্ব দূর করে ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মূল উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি, বাকৃবি একটি পরিবার, আর সেই পরিবারের সদস্য হিসেবে শিক্ষার্থীদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।'

ভিওডি বাংলা/আরাফাত হোসাইন/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী