• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লন্ডন গেছেন ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক    ২২ মার্চ ২০২৬, ০৫:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে যাত্রা করেছেন। 

ঈদের পরের দিন রোববার (২২ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের ফ্লাইটে ওঠেন বলে জানা গেছে। 

ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে লন্ডন পৌঁছতে সময় লাগে সাধারণত সাড়ে ১০ বা সাড়ে ১১ ঘন্টা। আর স্টপওভারসহ ফ্লাইট ঢাকা থেকে সাধারণত ১৩-১৮ ঘন্টায় লন্ডনে পৌঁছে থাকে। বিমান বাংলাদেশের ফ্লঅইটটি সরাসরি যাচ্ছে, সেক্ষেত্রে রাত ৮টা নাগাদ তিনি লল্ডন পৌঁছে যাচ্ছেন। 

এর আগে, শনিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন ডা. জুবাইদা।

ঈদের দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পরিবারিক কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্ত্রী, সন্তান ও ছোট ভাই আরাফাত রহমান কোকোর পরিবারসহ প্রিয়জনদের নিয়ে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এপ্রিলে ১৮৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ: বিজিবি
এপ্রিলে ১৮৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ: বিজিবি
গ্রাম-উপজেলায় বিনামূল্যে লবণ বিতরণ করবে সরকার
গ্রাম-উপজেলায় বিনামূল্যে লবণ বিতরণ করবে সরকার
ভোটের সময় গণনা হবে সফটওয়্যারে
ভোটের সময় গণনা হবে সফটওয়্যারে