• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিয়ে করেছেন রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির

বিনোদন ডেস্ক    ২৩ মার্চ ২০২৬, ১১:০৯ এ.এম.
বিয়ে করেছেন রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির। ছবি: সংগৃহীত

ঢাকার রাস্তায় পথচারীকে মারধর ও কটূক্তির ঘটনায় আদালতে বিবাদিত রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির এবার নতুন জীবনের অধ্যায় শুরু করে নেটিজেনদের নজর কাড়লেন। 

মনিকা কবির সম্প্রতি বাংলাদেশি যুবক ওয়াহিদ জামানকে বিয়ে করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিজেই খবরটি নিশ্চিত করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “আমরা বিয়ে করেছি।”

ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে একে অপরকে মালা পরিয়ে দিচ্ছেন এই দম্পতি। ভিডিওজুড়ে দুজনের আনন্দঘন মুহূর্ত এবং খুনসুটি স্পষ্ট ফুটে উঠেছে। খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তা দ্রুত ভাইরাল হয়।

রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির ও ওয়াহিদ জামান।

তবে বিয়েটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক নেটিজেন শুভকামনা জানালেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। কমেন্ট বক্সে দেখা যায়, কিছু অনুসারী মন্তব্য করেছেন, “বাংলাদেশি পাসপোর্ট পেতেই কি কোনো বাংলাদেশি ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন মনিকা?”

এর আগে ঢাকার রাস্তায় এক পথচারীকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা দায়ের হওয়ার পর মনিকা কবির ব্যাপক বিতর্কে থাকেন। সেই বিতর্ক কাটতে না কাটতেই নিজের বিয়ের খবর দিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’