• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইরান সংকট পূর্ণাঙ্গ সমাধানের কাছাকাছি, জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ মার্চ ২০২৬, ০৬:১৮ পি.এম.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান পূর্ণাঙ্গ সমাধানের কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২৩ মার্চ) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গত দুই দিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান শত্রুতার একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সমাধানের লক্ষ্যে অত্যন্ত কার্যকর আলোচনা হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, আলোচনার ‘ভঙ্গি এবং সুর’ ছিল অত্যন্ত গভীর, বিস্তারিত ও গঠনমূলক। এই আলোচনা সপ্তাহজুড়ে চলবে।

ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘চলমান বৈঠক এবং আলোচনার সফলতার ওপর ভিত্তি করে আমি প্রতিরক্ষা দপ্তরকে (ডিপার্টমেন্ট অব ওয়ার) আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছি।’

ট্রাম্পের এই ঘোষণার পরপরই শেয়ারবাজারে সূচক ঊর্ধ্বমুখী হয়, যখন ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতার কাছাকাছি। ব্রিটেনের প্রধান শেয়ার সূচকটি প্রাথমিক লেনদেনে বড় ধরনের পতনের পর দশমিক ৪ শতাংশ বেড়ে যায়।

সপ্তাহান্তে ইরানকে ৪৮ আল্টিমেটাম দেওয়ার পর সোমবারের শুরুতে সূচকটি ২ দশমিক ২ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছিল। ট্রাম্প তেহরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে সোমবার সকালে ট্রাম্প বলেন, গত দুই দিনে ইরান ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বৈরিতা সম্পূর্ণভাবে শেষ করার বিষয়ে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ করেছে।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান