• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক    ২৩ মার্চ ২০২৬, ০৭:২৯ পি.এম.
চিকিৎসাধীন মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (২৩ মার্চ) তিনি বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে। “আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, বিভিন্ন শারীরিক সূচকে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, তার অবস্থার উন্নতি হচ্ছে।”

তবে রোগটি মস্তিষ্কসংক্রান্ত হওয়ায় সুস্থ হতে কিছুটা সময় লাগবে বলে উল্লেখ করেন ডা. জাহিদ। 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য  আরও বলেন, “আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।”

গত ১৫ মার্চ ঢাকায় অসুস্থ হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তার ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে বিছানা থেকে উঠিয়ে চেয়ারে বসাতে সক্ষম হন, যা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। “তিনি ধীরে ধীরে কথা বলতেও পারছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।” 

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সোহেল। তিনি আরও জানান, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসির আব্বাস বর্তমানে তার সঙ্গে সিঙ্গাপুরে অবস্থান করছেন।

এর আগে, গত ১৩ মার্চ ঢাকার এভার কেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় চার ঘণ্টাব্যাপী ওই অস্ত্রোপচারের পর তাকে দুই দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

এরও আগে, ১১ মার্চ রাতে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের