• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

গিয়ে ছিলেন আত্মীয়ের বাড়ি, ফিরলেন নিথর দেহে

যশোর প্রতিনিধি    ২৪ মার্চ ২০২৬, ১২:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

যশোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। 

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে জেলার গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন—মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের বাসিন্দা মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) এবং জনির চার বছর বয়সী শিশুকন্যা সেহেরিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে চুয়াডাঙ্গা থেকে হতাহতরা আত্মীয়রবাড়ি থেকে প্রাইভেট কারে যশোরের মণিরামপুরে ফিরছিলেন।
পথিমধ্যে গাড়িটি যশোর-মাগুরা সড়কের গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। 

ফলে দ্রুতগতির গাড়িটি রাস্তার পাশের একটি বড় বটগাছে সজোরে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হতাহতদের গ্রাম ফাতেহাবাদে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

​বারবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ জানান, অতিরিক্ত গতি অথবা চালকের তন্দ্রাচ্ছন্ন হওয়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী