• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাকিব আল হাসানের জন্মদিন আজ

স্পোর্টস ডেস্ক    ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৫ পি.এম.
সাকিব আল হাসান-ছবি-ভিওডি বাংলা

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এবং বাংলাদেশ ক্রিকেটের প্রতিভাবান তারকা সাকিব আল হাসানের জন্মদিন আজ। ১৯৮৭ সালের এই দিনে মাগুরা জেলায় জন্ম নেওয়া তিনি আজ ৩৯ বছর পূর্ণ করলেন।

২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ব্যাট ও বল হাতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব। ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তিনি বিশ্ব ক্রিকেটে প্রতিষ্ঠা পেয়েছেন একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে। সময়ের সঙ্গে সঙ্গে অসংখ্য রেকর্ড গড়ে এবং ভেঙে নিজের অবস্থানকে আরও শক্ত করেছেন এই বাঁহাতি তারকা।

বিশ্ব ক্রিকেটে বিরল এক কীর্তিও রয়েছে তার ঝুলিতে। তিন ফরম্যাটেই (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) এক নম্বর অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করা প্রথম ক্রিকেটার তিনি। এই অর্জন তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি বাড়িয়েছে বহুগুণ।

২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন সাকিব। নেতৃত্ব ও পারফরম্যান্স-দুই ক্ষেত্রেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যদিও ক্যারিয়ারের বিভিন্ন সময়ে কিছু বিতর্ক তাকে ঘিরে ধরেছে, তবুও মাঠে তার পারফরম্যান্স সবসময়ই তাকে দলের অন্যতম ভরসার প্রতীকে পরিণত করেছে।

পরিসংখ্যানের দিক থেকেও সাকিব অনন্য। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫০টির বেশি উইকেট নেওয়ার পাশাপাশি ১৪ হাজারের বেশি রান সংগ্রহ করেছেন তিনি। এছাড়া বিশ্ব ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে এক আসরে ৬০০-এর বেশি রান ও ১০টির বেশি উইকেট নেওয়ার কৃতিত্বও তার দখলে রয়েছে।

টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৬৫ ম্যাচে ৫টি সেঞ্চুরিসহ ৪৩৬৭ রান করেছেন সাকিব, পাশাপাশি নিয়েছেন ২৩১টি উইকেট। অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে ২৩০ ম্যাচে ৯টি সেঞ্চুরিসহ ৭০৮৬ রান করার পাশাপাশি শিকার করেছেন ৩০১টি উইকেট।

বাংলাদেশ ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তির জন্মদিনে ভক্ত-সমর্থকদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন সাকিব আল হাসান।  

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল
পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ