{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক    ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৬ পি.এম.
সচিবালয়ে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী-ছবি-ভিওডি বাংলা
সচিবালয়ে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী-ছবি-ভিওডি বাংলা

ঢাকার যানজট নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাগরিকদের এই ভোগান্তি লাঘবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম, সরকারের গুরুত্বপূর্ণ তিনজন মন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধি নিয়ে বৈঠক করেছেন।
 
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে অনুষ্ঠিত ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ শীর্ষক এই সভায় নাগরিক দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী এ বিষয়ক দিকনির্দেশনা দেন বলে সভাসূত্রে জানা গেছে। 

সভায় উপস্থিত থাকা সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘প্রধানমনস্ত্রী খুবই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত ও নির্দেশনা দিয়েছেন। যা দ্রুত ভালো ফল দেবে এবং মানুষের ভোগান্তি কমবে বলে আশা করা যাচ্ছে।’  

সভায় রাজধানীর যানজট নিরসন করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং সড়ক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। 

সভায় মন্ত্রীদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সংশ্লিষ্ট সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

ভিওডি বাংলা/আরআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মাইলস্টোন ট্র্যাজেডি ক্যালেন্ডারে এক বছর, স্বজনদের মনে যেন গতকাল
ছবি: সংগৃহীত
মাইলস্টোন ট্র্যাজেডি: যে দুপুরে থেমে গিয়েছিল অসংখ্য ক্ষুদে স্বপ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশের যে গুম নিয়ে কথা বলছে এইচআরডব্লিউ