• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ঢাকামুখী যাত্রীদের নিরাপত্তাই এখন প্রধান লক্ষ্য: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ভোলা প্রতিনিধি    ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৯ পি.এম.
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান

ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেছেন, বাড়ি ফেরা লাখো মানুষ যেন নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারেন, সে বিষয়েই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ পরিদর্শন এবং যাত্রীদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ভোলার ইলিশাঘাট দেশের অন্যতম ব্যস্ত নদীবন্দর, যেখানে প্রতিদিন বিপুলসংখ্যক নৌযান চলাচল করে। তাই ঘাটটির আধুনিকায়ন সময়ের দাবি উল্লেখ করে তিনি জানান, ঈদযাত্রা শেষ হওয়ার পরপরই এ বিষয়ে কাজ শুরু করা হবে।

তিনি আরও জানান, যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি বিভিন্ন সমস্যার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি।

এ সময় ভোলা জেলা প্রশাসন, পুলিশ এবং বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল থেকে স্পিডবোটে করে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন লঞ্চঘাট পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং লঞ্চ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে