• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

‘স্বপ্ন ছিল মন্ত্রীর বউ হব’: বাঁধন

বিনোদন প্রতিবেদক    ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৯ পি.এম.
অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

এক সময় মন্ত্রীর স্ত্রী হওয়ার ইচ্ছা ছিল অভিনেত্রী আজমেরী হক বাঁধন-এর। এমনকি নিজে মন্ত্রী হওয়ার স্বপ্নও দেখতেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের সেই ইচ্ছার কথা খোলামেলাভাবে জানান এই অভিনেত্রী।

এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত বনলতা এক্সপ্রেস সিনেমা, যেখানে তিনি একজন মন্ত্রীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি নিয়ে কথা বলতে গিয়েই ব্যক্তিজীবনের নানা দিক তুলে ধরেন বাঁধন।

তিনি বলেন, ব্যক্তিগত বিষয়ে খোলামেলা থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং কিছু গোপন রাখতে পছন্দ করেন না। এ প্রসঙ্গে তিনি জানান, তার জীবনে দুটি বিবাহবিচ্ছেদ হয়েছে। বর্তমানে তিনি প্রেম করছেন এবং ভবিষ্যতে আবার বিয়ের সম্ভাবনাও উড়িয়ে দেননি।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

অভিনেত্রী আরও বলেন, জীবনের এক পর্যায়ে মন্ত্রীর স্ত্রী হওয়ার পাশাপাশি নিজেও মন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল। তবে সময়ের সঙ্গে সেই চিন্তাধারায় পরিবর্তন এসেছে। এখন তিনি নিজের কাজের দিকেই পুরো মনোযোগ দিচ্ছেন বলে জানান।

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি নির্মিত হয়েছে হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এ গল্পে বিভিন্ন চরিত্রের জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’