• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

থানায় ঢুকে পুলিশকে মারধর, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি    ২৬ মার্চ ২০২৬, ০৪:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে পৌরসভার মালিকানাধীন একটি দোকানের তালা না দেওয়ায় যুব জামায়াতের নেতাদের হামলায় ওসি ও এসআইসহ আট পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনায় থানায় আট জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম ও সহকারী পুলিশ সুপার রশিদুল বারীর তথ্য অনুযায়ী, বুধবার (২৫ মার্চ) রাত ৯টা ৩০ মিনিটের দিকে পলাশবাড়ী থানায় প্রবেশ করেন যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে কয়েকজন যুবক। তারা থানাকে নির্দেশ দেন যে একটি বিবাদমান দোকান তালাবদ্ধ করতে।

ওসি সরোয়ার আলম রাজি না হওয়ায় পলাশ ও তার অনুসারীরা পুলিশের ওপর চড়াও হন এবং মারধর শুরু করেন। এতে ওসি, এসআই রুহুল আমিনসহ মোট আট পুলিশ সদস্য আহত হন। পুলিশ সুপার রশিদুল বারী বলেন, “পৌরসভার মালিকানাধীন কালিবাড়ি বাজারে একটি দোকানের তালা লাগানোর বিষয়কে কেন্দ্র করে বিক্ষুব্ধ যুব জামায়াত নেতারা থানায় ঢুকে আমাদের কর্মকর্তাদের মারধর করেছে।”

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিকও থানায় উপস্থিত হন। তিনি জানান, “সিসিটিভির ফুটেজ দেখে দলীয় কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা মামলা করতে পারেন।”

পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম জানান, এসআই রুহুল আমিন বাদী হয়ে অভিযুক্ত আট জামায়াত নেতার বিরুদ্ধে মামলা করেছেন এবং শীঘ্রই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার