• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তেলের দাম না বাড়ানো সরকারের সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না: প্রধানমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক দুবাইয়ে ইরানের হামলা, ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা তেল সরবরাহে সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান হবে: চিফ হুইপ ইতালি যাওয়ার পথে গ্রীস উপকূলে নৌকা ডুবে ১৮ বাংলাদেশির মৃত্যু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী সুপারশপ স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাকারদের হাতে, চাচ্ছে ১৮ কোটি টাকা

নিয়োগ দেওয়া হচ্ছে ১৩ হাজার শিক্ষক

নিজস্ব প্রতিবেদক    ২৬ মার্চ ২০২৬, ০৫:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার মর্যাদার ১৩ হাজার পদে নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বুধবার (২৫ মার্চ) এনটিআরসিএ-এর ওয়েবসাইটে জানানো হয়, তিনটি অধিদপ্তরের আওতায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধানদের শূন্য পদের সর্বমোট সংখ্যা ১২ হাজার ৯৫১। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ৯ হাজার ৭০৮টি।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ ১১২টি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ রয়েছে ৩ হাজার ১৩১টি।

এদিকে, পুরনো বিজ্ঞপ্তি অনুযায়ী দাখিল করা আবেদন বাতিল করা হয়েছে। আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি অনলাইন ব্যাংকিংয়ের (নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) মাধ্যমে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে এনটিআরসিএ। আগ্রহী প্রার্থীদের নতুন করে আবেদন করতে হবে। তবে অনলাইন ব্যাংকিং চার্জ এবং টেলিটকের ফি বাবদ প্রদত্ত টাকা ফেরত পাবেন না প্রার্থীরা।

আবেদনের জন্য প্রার্থীদের http://ngi.teletalk.com.bd/ntrca/app/ ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে। আবেদন ফি ৩৫০ টাকা। এই আবেদন আগামী ২৮ মার্চ থেকে শুরু হয়ে চলবে ৫ এপ্রিল পর্যন্ত।

ভিওডি/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিকের নিয়োগ পরীক্ষার ফল নির্বাচনের আগেই
প্রাথমিকের নিয়োগ পরীক্ষার ফল নির্বাচনের আগেই
নপিসিবিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ NPCBL Job Circular 2026
নপিসিবিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ NPCBL Job Circular 2026
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
দেখবেন যেভাবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ