• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা, স্থগিত থাকছে আরও ১০ দিন

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ মার্চ ২০২৬, ১০:১৪ এ.এম.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ছবি: সংগৃহীত

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ইরান সরকারের অনুরোধে দেশটির জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন পিছিয়ে ৬ এপ্রিল (সোমবার) রাত ৮টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ট্রাম্প বলেছেন, ইরান তার কাছে জ্বালানি স্থাপনায় ৭ দিন হামলা বন্ধের জন্য বললেও তিনি তাদের ১০ দিন দিয়েছেন এবং এজন্য ইরান তার প্রতি ‘অনেক কৃতজ্ঞ’।
ফক্স নিউজের সঙ্গে ফোনে আলাপকালে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা ভালোই চলছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা আমার লোকের মাধ্যমে আমাকে বলেছে, আমরা কি আরও সময় পেতে পারি? তারা সাত দিন সময় চেয়েছে। আমি বলেছি, আমি তোমাদের ১০ দিন দিচ্ছি। কারণ তারা আমাকে জাহাজ পারাপারের সুযোগ দিয়েছে। আমরা ৮টি জাহাজের ব্যাপারে কথা বলেছি, এটাই সেই উপহার যার কথা আমি আগের দিন বলেছিলাম।

ইরানের কাছ থেকে উপহার পাওয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দিয়ে উপহার হিসেবে ১০টি জাহাজ পারাপারের অনুমতি দিয়েছে ইরান। তিনি এ সময় জানান, ইরান দেখাতে চাইছিল যে তারা স্পষ্ট এবং নীতিবান। বর্তমানে ৮টি জাহাজ যাচ্ছে এবং পরবর্তীতে আরও দুটি জাহাজ যোগ হবে।

সোমবার ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনায় ৫ দিন হামলা স্থগিতের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেও পরে তিনি তা ১০ দিন করেন।

ক্যাবিনেট মিটিংয়ে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, আমেরকিা ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাবনা পাঠিয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গিয়েছিল। ট্রাম্পের এমন ঘোষণার কিছুক্ষণ পরই তা আবার কমে গেছে।

এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যত দ্রুত সম্ভব, এ বিষয়ে 'সিরিয়াস' হওয়া ভালো। কারণ সময় শেষ হয়ে গেলে সেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকবে না এবং তার পরিণতিও ভালো হবে না।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম