• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা:

তৃতীয় দিনের উদ্ধার অভিযান অব্যাহত

রাজবাড়ী প্রতিনিধি    ২৭ মার্চ ২০২৬, ১০:২৫ এ.এম.
দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান-ছবি-ভিওডি বাংলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ বাস দুর্ঘটনার পর তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে সংশ্লিষ্ট বাহিনীগুলো। 

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল।

স্থানীয় ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার পর থেকে টানা উদ্ধার কাজ চলছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিখোঁজদের সন্ধান পাওয়া আরও কঠিন হয়ে পড়ছে।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, “তৃতীয় দিনের মতো আজ সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল একযোগে কাজ করছে।”

তিনি আরও জানান, স্পিডবোট ব্যবহার করে আশপাশের নদী ও তীরবর্তী এলাকা তল্লাশি করা হচ্ছে। “আমরা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ নিচ্ছি, কোথাও কোনো মরদেহ ভেসে উঠেছে কিনা। ২৪ ঘণ্টার বেশি সময় পার হওয়ায় যদি কেউ পানিতে থেকে থাকে, তাহলে মরদেহ ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে,” বলেন তিনি।

এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্ধারকারী দল জানায়, নদীর স্রোত ও পানির গভীরতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী