• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রুমিন ফারহানা:

আমার এলাকায় ওয়াজ, কীর্তন ও বাউল গান চলবে বাধামুক্ত

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি    ২৭ মার্চ ২০২৬, ১১:৫৮ এ.এম.
আশুগঞ্জে আধ্যাত্মিক অনুষ্ঠানে বক্তব্য রুমিন ফারহানা  -ছবি-ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন, তার এলাকায় ধর্মীয় অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বাধামুক্ত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আশুগঞ্জের শরীফপুর ইউনিয়নে আধ্যাত্মিক সাধক আব্দুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, “গত ১৮ মাসে আমরা দেখেছি, কীভাবে মাজার ভাঙা হয়েছে এবং বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেই দিকে আমি নজর রাখব।”

রুমিন ফারহানা আরও বলেন, “যত দিন আমি দায়িত্বে থাকব, তত দিন আমার এলাকায় ওয়াজ, কীর্তন এবং বাউল গান নিয়মিত হবে। যারা বাউল গান করে, তাদের হেনস্থা করা বা জেলে দেয়ার ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। আমি এসবের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছি।”

তিনি কালচার ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বও তুলে ধরে বলেন, “বাংলাদেশের সৃষ্টি ও সংস্কৃতিকে লালন করে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের কৃষ্টি-সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াও আমাদের দায়িত্ব। বাউল গান ও মাজার আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।”

ভিওডি বাংলা/জা 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার