• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আবাসিক ভবনে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুত

শেরপুর প্রতিনিধি    ২৭ মার্চ ২০২৬, ০১:২৭ পি.এম.
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আবাসিক ভবনে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত পাওয়া গেছে-ছবি-ভিওডি বাংলা

শেরপুরে আবাসিক ভবনে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে ব্যবসায়ী তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আদালত আগামী ২৭ মার্চের মধ্যে তেল সরিয়ে নেওয়া এবং ভবন থেকে তেল বিক্রি স্থায়ীভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান গোয়ালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে শিমলা ট্রেডার্সের নিচতলায় নির্মিত প্রায় ২৭ হাজার লিটার ধারণক্ষমতার ট্যাঙ্কে প্রায় ১৮ হাজার লিটার ডিজেল ও কেরোসিন মজুত পাওয়া গেছে।

মালিক তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলালের প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে প্রান্তিক কৃষক ও দোকানদারদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে তেল বিক্রি করে আসছিল। যদিও তাদের খুচরা বিক্রির লাইসেন্স ছিল, তবে পরিবেশ অধিদপ্তর ও অন্যান্য দপ্তরের ছাড়পত্র পাওয়া যায়নি।

অভিযানে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার, সহকারী কমিশনার সেলিম রেজা এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানাও উপস্থিত ছিলেন।   

ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, অভিযানকালে নানা ধরনের অনিয়ম ধরা পড়েছে। পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০ ধারায় জরিমানা আরোপ করা হয়েছে। তিনি আরও জানান, কাগজপত্র যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার