• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তেলের দাম না বাড়ানো সরকারের সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না: প্রধানমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক দুবাইয়ে ইরানের হামলা, ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা তেল সরবরাহে সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান হবে: চিফ হুইপ ইতালি যাওয়ার পথে গ্রীস উপকূলে নৌকা ডুবে ১৮ বাংলাদেশির মৃত্যু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী সুপারশপ স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাকারদের হাতে, চাচ্ছে ১৮ কোটি টাকা

কাতারে আটকা জাহাজ, এলএনজি এলো বিকল্প দেশ থেকে

নিজস্ব প্রতিবেদক    ২৭ মার্চ ২০২৬, ০২:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশে এলএনজি আমদানির প্রায় ৭০ শতাংশ আসে কাতার থেকে। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর এই সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়।  কাতার থেকে এ মাসের মাঝামাঝি সময়ে দুটি এলএনজি ট্যাংকার আসার কথা থাকলেও তা হয়নি।  এর মধ্যে একটি ট্যাংকার রাস লাফান বন্দর থেকে এলএনজি বোঝাই অবস্থায় আটকে রয়েছে।

এ অবস্থায় বিকল্প দেশ থেকে জ্বালঅনী আমদানি ছাড়া কোনো বিকল্পই বাংলাদেশের হাতে ছিলেঅ না।  নতুন সরকার ক্ষমতা গ্রহণের এক মাসের মাথায় মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানী সংকট প্রকট আকারে দেখা দিলে চিন্তায় পড়ে যায় নতুন সরকার। এই মুহুর্তে দাম বৃদ্ধিকে সরকারের জন্য নেতিবাচক চিহ্নিত করে দাম না বাড়ানোর সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে জ্বালানী নিয়ন্ত্রণে পেট্রল পাম্পে তেল রেশনিং পদ্ধতিসহ আরো কিছু পদক্ষেপ গ্রহণ করে সরকার।  একইসঙ্গে জ্বালানীর বিকল্প উৎস- অর্থাৎ বিকল্প দেশ খুঁজতে থাকে সরকার। এবং সফল হয়। 

এর ফলশ্রুতিতে দুই লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে তিনটি জাহাজ।  ইতিমধ্যে একটি জাহাজ বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছেছে।  দুটি আগামী বুধবারের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে।  তিনটি জাহাজে মোট এলএনজির পরিমান ১ লাখ ৯৩ হাজার টন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে ‘এইচএল পাফিন’ ট্যাংকার বৃহস্পতিবার (২৬ মার্চ) কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে।  ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি নিয়ে ‘নিউ ব্রেভ’ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ জাহাজ দুটি আগামী বুধবারের মধ্যে বন্দরে পৌঁছাবে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা এলএনজি আমদানি করে।  সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তার মধ্যে বিকল্প উৎস থেকে এলএনজি আনার চেষ্টা চলছে।  পাশাপাশি হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি সত্ত্বেও আপাতত বড় ধরনের সরবরাহ সংকট হবে না বলে মনে করছেন তারা ।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা
ফের সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা
জরুরি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
জরুরি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
নতুন রেকর্ড গড়তে যাচ্ছে প্রবাসী আয়
নতুন রেকর্ড গড়তে যাচ্ছে প্রবাসী আয়