• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

গ্যাস পাইপলাইন লিকেজ, চলন্ত বাসে ভয়াবহ আগুন

যশোর প্রতিনিধি    ২৭ মার্চ ২০২৬, ০৭:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

যশোরে একটি যাত্রীবাহী বাসের গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  তবে এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর দাইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’-এর একটি বাস যাত্রা শুরুর আগেই গ্যাস পাইপলাইনে লিকেজ শনাক্ত হয়।  সেটি মেরামত করে বাসটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তবে বাসটি সদর উপজেলার দাইতলা এলাকায় পৌঁছালে পুনরায় পাইপলাইনে সমস্যা দেখা দেয় এবং মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়।

আগুন দ্রুত বাসের ভেতরে ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসেন। ফলে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পান বাসে থাকা যাত্রী ও শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চোখের পলকেই পুরো বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই বাসটির সিংহভাগ অংশ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের জেরে মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

যশোর ফায়ার সার্ভিসের সাব অফিসার মুজিবুর রহমান জানান, খবর পেয়েই তারা দ্রুত ঘটনাস্থল যান এবং আগুন নিয়ন্ত্রণে নেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস লিকেজের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী