• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইসলামী আন্দোলন বাংলাদেশ

মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন- ইউনুছ

   ২৮ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ৪ মাসে ৯৪৭ খুন, ৮শত ডাকাতি ও ৩০২ টি অপহরণের মামলার সংবাদে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। 

তিনি বলেন,  স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন দেশে ছিনতাই চাঁদাবাজিসহ অপরাধ হচ্ছে, অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে, আবার বের হয়ে এসে অপরাধে জড়িত হচ্ছে। পুলিশের কাজ এখনো গতিহীন, তারা উদ্যম হারিয়েছে এমন সংবাদে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করে এসব যায়গায় ব্যারাকে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক পাহারায় নিয়োজিত করতে আহ্বান জানান ইউনুছ আহমাদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে দেশের মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ্ব আবদুর রহমান, আতিকুর রহমান মুজাহিদ, মাওলানা মুহাম্মদ মকবুল হোসাইন, মুফতী দেলোয়ার হোসেন সাকী, এ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাসিবুল ইসলাম, জি এম রুহুল আমিন, শহিদুল ইসলাম কবির, এ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, মুফতী মানসুর আহমাদ সাকী, শাহ ইফতেখার তারিক, মুহাম্মাদ শহিদুল ইসলাম ও মুফতী মোস্তফা কামাল।

ভিওডি বাংলা/ এমএইচপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল