• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তেলের দাম না বাড়ানো সরকারের সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না: প্রধানমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক দুবাইয়ে ইরানের হামলা, ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা তেল সরবরাহে সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান হবে: চিফ হুইপ ইতালি যাওয়ার পথে গ্রীস উপকূলে নৌকা ডুবে ১৮ বাংলাদেশির মৃত্যু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী সুপারশপ স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাকারদের হাতে, চাচ্ছে ১৮ কোটি টাকা

তেল সংকটে আতঙ্ক নয়, সংযত থাকার আহ্বান পাম্প মালিকদের

নিজস্ব প্রতিবেদক    ২৭ মার্চ ২০২৬, ০৮:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি ঘিরে অস্বাভাবিক ভিড় ও উদ্বেগের মধ্যে সাধারণ মানুষকে ধৈর্য ধরে সংযত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

শুক্রবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে মানুষের উপচে পড়া ভিড় তৈরি হয়েছে, যা অপ্রত্যাশিত।

সাধারণ গ্রাহকদের প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনা এবং অযথা ভিড় এড়িয়ে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমার ৫০ বছরের ব্যবসায়িক জীবনে এমন পরিস্থিতি কখনও দেখিনি। এ অবস্থা সামলাতে সাধারণ গ্রাহকদের অবশ্যই সংযত হতে হবে।”

তিনি আরও সতর্ক করে বলেন, “বারবার অনুরোধ করার পরও যদি গ্রাহকরা সংযত না হন, তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে বাধ্য হতে পারে, যা কারো জন্যই মঙ্গলজনক হবে না।”

বিবৃতিতে জানানো হয়, মার্চ মাসে টানা সরকারি ছুটির কারণে জ্বালানি তেলের সরবরাহ চেইনে কিছুটা বিঘ্ন ঘটে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে কিছু পাম্পে সাময়িকভাবে তেল সংকট দেখা দেয়। তবে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে উল্লেখ করা হয়।

সংগঠনটি আশা প্রকাশ করেছে, আগামীকাল (শনিবার) থেকে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে আসবে।

সবশেষে জনস্বার্থে সবাইকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে তেল সংগ্রহের আহ্বান জানিয়েছেন পাম্প মালিকদের এই শীর্ষ নেতা।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা
ফের সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা
জরুরি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
জরুরি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
নতুন রেকর্ড গড়তে যাচ্ছে প্রবাসী আয়
নতুন রেকর্ড গড়তে যাচ্ছে প্রবাসী আয়