• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ মার্চ ২০২৬, ১১:১৮ এ.এম.
ছবি: সংগৃহীত

রাশিয়া দেশীয় বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখার উদ্দেশ্যে আগামী ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক শুক্রবার (২৭ মার্চ) সরকারি বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, জ্বালানি মন্ত্রণালয়, ফেডারেল অ্যান্টিমনোপলি সার্ভিস, সেন্ট পিটার্সবার্গ এক্সচেঞ্জ এবং সংশ্লিষ্ট তেল শিল্পের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রপ্তানি নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, অভ্যন্তরীণ বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈঠকে নোভাক উল্লেখ করেন, “যদিও বৈশ্বিক বাজারে অস্থিরতা রয়েছে, তবুও বিদেশে রাশিয়ার জ্বালানির চাহিদা এখনও শক্তিশালী, যা দেশের জন্য ইতিবাচক দিক।”

জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের মার্চ পর্যন্ত তেল শোধনের পরিমাণ স্থিতিশীল রয়েছে। পাশাপাশি দেশীয় চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত পেট্রোল ও ডিজেলের মজুদ রয়েছে এবং রিফাইনারিগুলোও পূর্ণ সক্ষমতায় কার্যক্রম চালাচ্ছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্ববাজারে তেলের দামের উপর বড় প্রভাব ফেলছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে অস্থিতিশীলতার কারণে তেল পরিবহন ব্যয় বেড়ে গেছে। গত এক মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা এবং এর জবাবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র আকার নিয়েছে। এর প্রভাব বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বিমান চলাচলেও পড়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান