• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নাটোরে বাসের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি    ২৮ মার্চ ২০২৬, ০১:২২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ঘাতক বাস। নিহত আজিজ (৬২) উপজেলা পর্যায়ের বিএনপি নেতা বলে জানা গেছে। তিনি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

শুক্রবার (২৭ মার্চ) রাত আটটার দিকে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয় বলে জানান, বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান।

স্থানীয়রা জানান, আবদুল আজিজ তার ছেলেকে সঙ্গে নিয়ে বনপাড়া থেকে বাড়ি ফিরছিলেন। রাজ্জাক মোড়ে পৌঁছালে ঢাকাগামী ‘যমুনা লাইন’ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আজিজ ও তার ছেলে সড়কে ছিটকে পড়েন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি বাসের চাকায় আটকে যায় এবং বাসচালক এক কিলোমিটার পর্যন্ত সেটি টেনে নিয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/জা

 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী