• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তেলের দাম না বাড়ানো সরকারের সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না: প্রধানমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক দুবাইয়ে ইরানের হামলা, ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা তেল সরবরাহে সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান হবে: চিফ হুইপ ইতালি যাওয়ার পথে গ্রীস উপকূলে নৌকা ডুবে ১৮ বাংলাদেশির মৃত্যু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী সুপারশপ স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাকারদের হাতে, চাচ্ছে ১৮ কোটি টাকা

সুপারশপ স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাকারদের হাতে, চাচ্ছে ১৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক    ২৮ মার্চ ২০২৬, ০৮:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের সুপারশপ চেইন ‘স্বপ্ন’র গ্রাহক ডেটাবেজ হ্যাক করে ১৫ লাখ মার্কিন ডলার দাবি করেছে হ্যাকাররা, যা বাংলাদেশি মুদ্রায় ১৮ কোটি টাকা। স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত বছরের ২০ আগস্ট আন্তর্জাতিকভাবে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপের সদস্যরা স্বপ্ন কর্তৃপক্ষের কাছে দেড় মিলিয়ন মার্কিন ডলার চাঁদা দাবি করে। কিন্তু সাইবার অপরাধীদের এই চরম অযৌক্তিক ও বেআইনি দাবির কাছে “স্বপ্ন” কোনো ধরনের আপোষ করেনি। আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে জানাতে চাই যে, অপরাধীদের সঙ্গে কোনো প্রকার আর্থিক আপোষ করা আমাদের প্রাতিষ্ঠানিক নীতি ও নৈতিকতার পরিপন্থী।’

এ বিষয়ে এসিআই লজিস্টিকস লিমিটেড এক বিবৃতিতে জানায়, গ্রাহকদের তথ্যের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ইতোমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (CTTC) ইউনিটসহ দেশের শীর্ষস্থানীয় সকল গোয়েন্দা সংস্থাকে এই সাইবার হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে—তাদের সার্বিক সহায়তায় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাব্বির নাসির বলেন, ‘গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি। গ্রাহকের অবিচল আস্থার জন্যই “স্বপ্ন” আজ দেশের শীর্ষ রিটেইল চেইন, এবং এই আস্থা ধরে রাখতে আমরা বদ্ধপরিকর। আমরা আপনাদের নিশ্চিত করতে চাই যে, গ্রাহকের সংবেদনশীল ব্যক্তিগত আর্থিক তথ্য সুরক্ষিত রয়েছে।’

ভিওডি বাংলা/আরআর/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা
ফের সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা
জরুরি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
জরুরি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
নতুন রেকর্ড গড়তে যাচ্ছে প্রবাসী আয়
নতুন রেকর্ড গড়তে যাচ্ছে প্রবাসী আয়