• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

গাজীপুরে পুলিশের অভিযানে ১৮ ড্রাম ডিজেল জব্দ, আটক ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি    ২৯ মার্চ ২০২৬, ১০:৩৪ এ.এম.
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি-ছবি-ভিওডি বাংলা

গাজীপুরের কালিয়াকৈরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকায় বাবর আলী মার্কেটের একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী আবুল হোসেন (৬৫) শ্রীফলতলী এলাকার মৃত সালামত উল্লাহর ছেলে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করা হচ্ছিল বলে অভিযোগ ছিল। অভিযানে প্রায় ৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়, যা পরবর্তীতে নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। অভিযানে সংশ্লিষ্ট দোকান থেকে ড্রাম ও বিভিন্ন কন্টেইনারে সংরক্ষিত বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়। প্রাথমিক যাচাইয়ে দেখা যায়, এসব জ্বালানি তেল সংরক্ষণের জন্য কোনো বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র ছিল না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, “রাতে খবর পাই যে একটি দোকানে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করা হয়েছে। পরে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়।”

তিনি আরও জানান, লাইসেন্স ছাড়া দাহ্য পদার্থ ও জ্বালানি তেল মজুদ রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে অগ্নিকাণ্ডের ঝুঁকি যেমন থাকে, তেমনি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ তৈরি হয়।

অভিযান শেষে জব্দ করা ডিজেল দ্রুত সাধারণ ক্রেতাদের কাছে সরকারি নির্ধারিত দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এতে স্থানীয় বাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অবৈধ মজুদদারি সহ্য করা হবে না। এ ধরনের অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার