• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ৩১ লাখ টাকা

টাঙ্গাইল প্রতিনিধি    ২৯ মার্চ ২০২৬, ০৩:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হতেই কর্মস্থলের উদ্দেশে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৭ মার্চ) রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৪২ হাজার ৩৭৪টি যানবাহন চলাচল করেছে। এ সময় টোল আদায় হয়েছে ৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৫০ টাকা।

এর মধ্যে উত্তরবঙ্গমুখী ১৮ হাজার ৩৬টি যানবাহন পারাপার হয়, যেখান থেকে আদায় হয় ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে ঢাকাগামী ২৪ হাজার ৩৩৮টি যানবাহন সেতু পার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ৯০ হাজার ৬০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ আরও জানায়, গত তিন দিনে মোট ১ লাখ ২৫ হাজার ৭৬২টি যানবাহন যমুনা সেতু অতিক্রম করেছে। এ সময়ে মোট টোল আদায় দাঁড়িয়েছে ৯ কোটি ৭১ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। গত মঙ্গলবার থেকেই যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বক্ষণিক টোল বুথ চালু রাখার চেষ্টা করছি।”

ভিওডি বাংলা/এমএস 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার