• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কেন্দুয়ায় নদীতে নবজাতকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য

   ২৯ মার্চ ২০২৬, ০৫:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নদীতে ভেসে ওঠা এক নবজাতকের মরদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের কোণাপাড়া সুতী সাইডুলী নদীর কোণাপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন এলাকাবাসী নদীর পাড়ে গেলে পানির কিনারে আনুমানিক একদিন বয়সের একটি নবজাতকের নিথর দেহ ভাসতে দেখতে পান। বিষয়টি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

তবে নবজাতকটি কোথা থেকে এসেছে বা কে বা কারা তাকে নদীতে ফেলে দিয়েছে, এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে নওপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালাম জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আনুমানিক একদিন বয়সের একটি শিশু নদীর কিনারে ভাসছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর উজান থেকে শিশুটি ভেসে এসেছে। তবে যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ জানান, উদ্ধার হওয়া নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এমন হৃদয়বিদারক ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অমানবিক ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

ভিওডি বাংলা/ হুমায়ুন কবির/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার