• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঘোড়াঘাটে বিকল ট্রাকে ধাক্কা, চালকের সহকারী নিহত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি    ৩০ মার্চ ২০২৬, ১০:৩৫ এ.এম.
ঘোড়াঘাটে বিকল ট্রাকে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে যায় গ্যাসবাহী ট্রাক-ছবি-ভিওডি বাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় গ্যাসবাহী ট্রাক। এই দুর্ঘটনায়  চালকের সহকারী আপন চন্দ্র দাস (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস (৩০)।

রোববার (২৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ঘোড়াঘাট পৌরশহরের ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন চন্দ্র দাস নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালক বিকাশ চন্দ্র দাস তার দুলাভাই বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুবোঝাই একটি ট্রাক পাবনার দিকে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে বিকল হয়ে পড়ে। পরে সেটি মেরামতের কাজ চলছিল। এ সময় বগুড়া থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি দ্রুতগতির ট্রাক বিকল ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের ফলে গ্যাসবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের সহকারী ক্যাবিনের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আপন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। আহত চালক বিকাশ চন্দ্র দাস বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী