• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মাদারীপুরে কিশোর গ্যাং সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ

মাদারীপুর প্রতিনিধি    ৩০ মার্চ ২০২৬, ১১:২০ এ.এম.
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে আতঙ্কিত স্থানীয়রা-ছবি-ভিওডি বাংলা

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। সংঘর্ষের সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫টি ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি পাঁচজন আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের থানতলী এলাকায় প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়। 

পরে রাত ৯টার দিকে আবারও দুই পক্ষ মুখোমুখি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে। তবে সোমবার ভোররাতে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।

স্থানীয়দের তথ্যমতে, ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে। সেখানে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার আকিব ও পাকদী এলাকার মঈন মুন্সির মধ্যে বাগবিতণ্ডা হয়। উপস্থিত অতিথিরা তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করলেও পরে সেই ঘটনার জের ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর জেরে সন্ধ্যায় আকিব ও মঈন গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোররাতে পাকদী এলাকায় অতর্কিত হামলায় বেশ কয়েকটি বসতঘর ভাঙচুর করা হয় এবং অন্তত পাঁচজন আহত হন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী