• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরানে ইসরাইলি হামলার নিন্দা বাংলাদেশের

   ২৭ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ পি.এম.
ফাইল ছবি

ইরানের ওপর সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এইধরনের পদক্ষেপগুলোকে ইরানের সার্বভৌমত্ব এবং জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

আজ রবিবার (২৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ আঞ্চলিক এবং বৈশ্বিক স্টেকহোল্ডারদের সংযম অনুশীলন এবং আরও উত্তেজনা প্রতিরোধ করার জন্য তাদের প্রভাব কাজে লাগানোর আহ্বান জানায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ধরনের উসকানি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য সুদূরপ্রসারী পরিণতিসহ ইতোমধ্যেই ভঙ্গুর অঞ্চলকে অস্থিতিশীল করার হুমকি সৃষ্টি করেছে।

‘আমরা জোর দিচ্ছি যে আন্তর্জাতিক নিয়ম, সংলাপ এবং সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতি মধ্যপ্রাচ্য অঞ্চলে এবং এর বাইরেও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সর্বোত্তম পন্থা।’

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কূটনীতি এবং পারস্পরিক শ্রদ্ধা স্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ উল্লেখ করে বাংলাদেশ একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্যের সমর্থনে সম্মিলিতভাবে কাজ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে।

ইরানের ওপর সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এইধরনের পদক্ষেপগুলোকে ইরানের সার্বভৌমত্ব এবং জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

আজ রবিবার (২৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ আঞ্চলিক এবং বৈশ্বিক স্টেকহোল্ডারদের সংযম অনুশীলন এবং আরও উত্তেজনা প্রতিরোধ করার জন্য তাদের প্রভাব কাজে লাগানোর আহ্বান জানায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ধরনের উসকানি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য সুদূরপ্রসারী পরিণতিসহ ইতোমধ্যেই ভঙ্গুর অঞ্চলকে অস্থিতিশীল করার হুমকি সৃষ্টি করেছে।

‘আমরা জোর দিচ্ছি যে আন্তর্জাতিক নিয়ম, সংলাপ এবং সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতি মধ্যপ্রাচ্য অঞ্চলে এবং এর বাইরেও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সর্বোত্তম পন্থা।’

ভিওডিবাংলা/নিউজ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি
সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া
পরমাণু অস্ত্র বহনে সক্ষম সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া
৯ বছর পর বেইজিং সফরে ট্রাম্প
৯ বছর পর বেইজিং সফরে ট্রাম্প