• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে ফুয়েল স্টেশন সংকট:

যন্ত্রাংশ ক্ষতির শঙ্কা, সতর্ক করছে বিএসটিআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    ১ এপ্রিল ২০২৬, ১০:৩৪ এ.এম.
চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএসটিআই কর্মকর্তা-ছবি-ভিওডি বাংলা

চাঁপাইনবাবগঞ্জে চলমান জ্বালানি সংকটের প্রভাবে জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেলের স্বল্পতা দেখা দিয়েছে, যার ফলে পাম্পের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে স্টেশন মালিকদের সতর্ক করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় শহরের বিশ্বরোড মোড় এলাকার একটি ফিলিং স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএসটিআই’র রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক আজিজুল হাকিম।

তিনি জানান, নিয়ম অনুযায়ী প্রতিটি ফিলিং স্টেশনের ট্যাংকে কমপক্ষে ৭৫০ লিটার জ্বালানি মজুত রাখা বাধ্যতামূলক। কিন্তু বর্তমান সংকটের কারণে অনেক স্টেশন মালিক সেই নির্দেশনা অনুসরণ করতে পারছেন না। এতে কম তেল দিয়ে পাম্প চালানোর ফলে গ্রাহকরা ওজনে কম জ্বালানি পেতে পারেন এবং যন্ত্রাংশ দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে।

আজিজুল হাকিম বলেন, পরিস্থিতি মোকাবেলায় নিয়মিত মনিটরিং জোরদার করা হয়েছে এবং স্টেশন মালিকদের সতর্ক করা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে সমস্যা সমাধানের জন্য জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি।

এদিকে পাম্প মালিকরা অভিযোগ করেছেন, একদিকে জ্বালানির ঘাটতি, অন্যদিকে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের জরিমানার কারণে তারা চাপে রয়েছেন। প্রয়োজনীয় মজুত বজায় রাখতে না পারলেও অনেক সময় জরিমানার মুখে পড়তে হচ্ছে বলে জানান তারা।

একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে প্রশাসনিক চাপ এই দুই কারণে তারা মারাত্মক চাপে রয়েছেন বলে জানিয়েছেন পাম্প মালিকরা।  সব মিলিয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হলে এই সংকট আরও জটিল আকার ধারণ করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসি ল্যান্ডের অপকৌশলে বঞ্চিত ২৩ ভূমিহীন পরিবার
জলমহাল ইজারা নিয়ে বিতর্ক এসি ল্যান্ডের অপকৌশলে বঞ্চিত ২৩ ভূমিহীন পরিবার
১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মনা গ্রেপ্তার
১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মনা গ্রেপ্তার
বিধানসভা নির্বাচন: বেনাপলে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ
বিধানসভা নির্বাচন: বেনাপলে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ