• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নিখোঁজের ১৯ ঘণ্টা পর রাকিবের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি    ১ এপ্রিল ২০২৬, ১১:৪৩ এ.এম.
উদ্ধারের পর মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীতে গোসল করার সময় নিখোঁজ হওয়া ১৫ বছর বয়সী কিশোর মো. রাকিবের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে ডুবুরি দল রাকিবকে নদী থেকে উদ্ধার করে।

নিহত কিশোর মো. রাকিব মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর বাচামারা খলিফাকান্দি গ্রামের শাহাদত মাতব্বরের ছেলে। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে রাকিব ও তার দুই বন্ধু ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। এ সময় দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও একজন নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদের মৃত্যু
সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদের মৃত্যু
বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি
বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার