• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জাগপা ও আজাদীর সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক    ১ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পি.এম.
মুখপাত্র রাশেদ প্রধান -ছবি-ভিওডি বাংলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। এসময় তিনি অরাজনৈতিক সামাজিক সংগঠন আধিপত্যবাদবিরোধী জাতীয় দীক্ষা- আজাদী’র ঘোষণা দেন।

বুধবার (১ এপ্রিল) সকালে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সূচনা করেন। দেশ এবং প্রবাস থেকে জাগপা ও আজাদীতে যোগদান করা যাবে www.jogdaanbd.org নামক ওয়েবসাইটের মাধ্যমে। 

এসময় রাশেদ প্রধান বলেন, মজলুম জননেতা শফিউল আলম প্রধানের হাতে সৃষ্ট জাগপা বিগত ৪৬ বছর ধরে দেশ ও দেশের মজলুম জনগণের পক্ষে কাজ করছে। জাতীয় নির্বাচনের পরে সংগঠন বৃদ্ধির লক্ষ্যে যোগদান কার্যক্রম সূচনা করেছি। একই সাথে বাহ্যিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে দল মত নির্বিশেষে একটি দেশপ্রেমিক প্ল্যাটফর্ম অপরিহার্য। তাই সামাজিক সংগঠন আজাদীর জন্ম হয়েছে। 

রাশেদ প্রধান যোগদান কার্যক্রম সূচনায় ৫ জন দায়িত্বশীলকে পরিচয় করিয়ে দেন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নজরুল ইসলাম বাবলু, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এস এম জিয়াউল আনোয়ার, খুলনা ও বরিশাল বিভাগে সাব্বির আহমেদ, রাজশাহী ও রংপুর বিভাগে শামীম আহমেদ এবং প্রবাসী বিভাগে ওলিউল আনোয়ার। তারা যোগদান কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের