• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কাতার উপকূলে তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ১ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে কাতারের উপকূলে তেলবাহী একটি জাহাজে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

বুধবার (১ এপ্রিল) সকালে কাতারের উপকূলীয় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে দুটি ভূপাতিত করতে সক্ষম হয় তাদের সেনাবাহিনী। তবে একটি ক্ষেপণাস্ত্র তেলবাহী ট্যাংকার জাহাজে আঘাত হানে।

আক্রান্ত জাহাজটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাতার এনার্জির কাছে লিজ দেওয়া ছিল।

হামলার সময় জাহাজটিতে ২১ জন নাবিক ছিলেন। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত হননি।

পরবর্তীতে কাতার এনার্জি এক বিবৃতিতে জানায়, তাদের ‘অ্যাকুয়া-১’ নামের অপরিশোধিত তেলবাহী জাহাজটি কাতারের উত্তরাঞ্চলীয় জলসীমায় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। তবে এতে কোনো নাবিক আহত হননি এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি—অর্থাৎ জাহাজ থেকে তেল সমুদ্রে ছড়িয়ে পড়েনি।

এদিকে, একই দিনে দখলদার ইসরায়েলকেও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

ইসরায়েলের মধ্যাঞ্চল এবং বাণিজ্যিক রাজধানী তেলআবিবে ছোড়া ক্ষেপণাস্ত্রের একটি বেনি ব্রাকের একটি বাড়িতে আঘাত হানে। এতে অন্তত তিনজন আহত হন।

হিব্রু ভাষার সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিভিন্ন স্থানে আঘাতের খবর পাওয়া গেছে।

পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। সর্বশেষ তথ্যে জানা গেছে, এ হামলায় মোট ১৪ জন আহত হয়েছেন। এর মধ্যে এক বালিকা গুরুতর আহত, আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১১ জন সামান্য আহত।

সূত্র: আলজাজিরা

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান