• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

যুবলীগ নেতা জিন্নাহ’র বিরুদ্ধে হামলা ও অনিয়মের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি    ১ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা জেলা যুবলীগের যুবরাজ নামে পরিচিত শহরের বহু অপকর্মের হোতা জুলফিকার আলী জিন্নাহ’র নেতৃত্বে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে সদর সাব-রেজিস্ট্রি অফিসের এজলাসে এই নেক্কারজনক ঘটনা ঘটে।

‎ঘটনার পর থেকে জেলা শহরে চাপা উত্তেজনা বিরাজ করছে। নেক্কারজনক এই ঘটনার নেপথ্যের কারণ খুজঁতে একে একে বেড়িয়ে আসছে সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে জেলা যুবলীগের নেতা জুলফিকার আলী জিন্নাহ’র অপরাধ জগতের সব চাঞ্চল্যকর সব তথ্য।

‎নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবিন সাংবাদিক জানান, দীর্ঘদিন ধরে যুবলীগ নেতা জিন্নাহ সাংবাদিক পরিচয়ে বিভিন্ন সরকারী দপ্তরে অনৈতিক সুবিধা দাবি করে আসছিলো, রেজিস্ট্রি অফিসেও একই দাবি করে জিন্নাহ। অফিস ও সমিতি প্রতিবার  প্রত্যাখান করে  এমনটা শহরে চাওর আছে।

জুলফিকার আলী জিন্নাহ।

‎প্রত্যক্ষ্যদর্শী মেহেদী জানান, ঘটনার সময় নামধারী ওই সাংবাদিক এজলাসের ভিতরে সন্ত্রাসী কায়দায় প্রভাব খাটিয়ে ভারতীয় নাগরিকের ভূয়া এনআইডি দিয়ে জাল পাসপোর্ট তৈরী করে জমি রেজিস্ট্রি করার পায়তারা করে। সমিতির নেতৃবৃন্দ ও অফিস স্টাফরা এজলাসে হট্টগোল করতে নিষেধ করলে সে চড়াও হয় এবং তার সাথে থাকা শহরের চিহ্নিত ছাত্রলীগ ক্যাডার আনোয়ান সুমনের নেতৃত্বে হামলা চালানো হয়। এসময় দলিল লেখক সমিতির  সভাপতিসহ কয়েকজন আহত হয়।

‎অভিযুক্ত জিন্নাহ’র বিরুদ্ধে বেসরকারি একটি টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয়ে বিভিন্ন দপ্তরে চাঁদাবজি, মাদক সেবন, ঠিকাদারি ও আমদানি-রপ্তানির লাইসেন্স তৈরী, জমি দখল, ভুয়া কাগজ তৈরী করে জমি রেজিস্ট্রি সহ বিভিন্ন প্রভাবশালী ব্যাক্তিদেরকে নারী সরবরাহের অভিযোগ এখন ওপেন সিক্রেট। মাদকাশক্ত নারী লোভী জিন্নাহ’র বিরুদ্ধে আছে ধর্ষণ মামলাও।

‎এঘটনায় সদর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক প্রদিপ কুমার ঘোষ দলিল গ্রহিতা জুলফিকার আলী জিন্নাহ’র বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। অপরদিকে ভুক্তভোগী জমির প্রকৃত মালিক তরিকুল ইসলাম কর্তৃক সাতক্ষীরা থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

‎এদিকে, এই ঘটনা ধামাচাপা দিতে স্কুল ফাঁকি দিয়ে একজন স্কুল শিক্ষক (নামধারী জমির দালাল) ও বর্ণচোরা  দাদা নামধারী সাংবাদিকের নেতৃত্বে একটি চক্র যুবলীগ নেতা জিন্নাকে ভুক্তভোগী সাংবাদিক সাজিয়ে তদবিরে নেমেছে বলে অভিযোগ আসে এবং অনুসন্ধানে এর সত্যতা মিলেছে।

ভিওডি বাংলা/আবদুল্লাহ আল মামুন/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার