• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ

হবিগঞ্জ প্রতিনিধি    ২ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ এ.এম.
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া গণমাধ্যমকে জানান, সিলেটগামী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুর্ঘটনায় ট্রেনটির একাধিক বগি বিচ্ছিন্ন হয়ে যায় এবং অন্তত ছয়টি বগি লাইনচ্যুত হয়ে পাশের খালে পড়ে যায়।

এ ঘটনায় বগিগুলো থেকে বিপুল পরিমাণ তেল আশপাশে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের অনেকেই ঘটনাস্থলে ভিড় করে তেল সংগ্রহের চেষ্টা করছেন, যা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে।

দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি এবং কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

এদিকে রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেটগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার কাজ শেষ করে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী