• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ট্রাম্পের ভাষণ শেষের পরই ইরানের ব্যাপক হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ২ এপ্রিল ২০২৬, ১১:০১ এ.এম.
ছবি: সংগৃহীত

জাতির উদ্দেশে ভাষণ শেষ করার পরই ইরান ইসরায়েলের দিকে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।

এর আগে ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধে ইরানের নৌ ও বিমান বাহিনী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং দেশটির অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ভূয়সী প্রশংসা করেছেন, বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অবদানের কথা উল্লেখ করে বলেছেন, তারা ‘অসাধারণ কাজ’ করেছে এবং যুক্তরাষ্ট্র তাদের ব্যর্থ হতে দেবে না।

ভাষণে ট্রাম্প বলেন, ইরান বিভিন্ন দেশের ওপর হামলা চালিয়েছে, যা প্রমাণ করে তাদের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া উচিত নয়। এছাড়া তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দ্রুত আটক করতে পারায় সেনাদের ধন্যবাদ জানান এবং যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন।

তিনি আরও উল্লেখ করেন, তার প্রথম মেয়াদে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। সোলাইমানিকে ‘বোমা হামলার মূল পরিকল্পনাকারী’ হিসেবে অভিহিত করেন ট্রাম্প।

ট্রাম্প দাবি করেন, এই পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ‘সফল বিনিয়োগ’ এবং বর্তমানে মার্কিন নাগরিকরা আর ইরানের হামলার হুমকি বা পারমাণবিক আতঙ্কে নেই।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান