• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কেন্দুয়ায় মাসকা বাজার ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি    ২ এপ্রিল ২০২৬, ০১:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোনণার কেন্দুয়া উপজেলার ৭নং মাসকা ইউনিয়নের মাসকা গরুর ছাগলের হাট বাজারের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১ এপ্রিল) দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে কয়েক’শ মানুষ এ মানববন্ধনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— মাসকা বাজারের বর্তমান ইজারা বাতিল করতে হবে, গরু ও ছাগল উঠানোর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে হবে, দ্রুত পুনঃতফসিল ঘোষণা করতে হবে এবং আগামী তিন মাসের মধ্যে নতুনভাবে ইজারা কার্যক্রম সম্পন্ন করতে হবে। দাবিগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। 

পরে কর্মসূচি শেষে আন্দোলনকারীরা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

ভিওডি বাংলা/মো: হুমায়ুন কবির/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেরপুরে বিজিবির অভিযানে পাইপগানসহ আটক ১
শেরপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
পুলিশ সদস্যদের স্বার্থে শেরপুরে কল্যাণ সভা অনুষ্ঠিত
নওগাঁর মহাদেবপুরে দুর্ঘটনায় উল্টে যাওয়া বিআরটিসি বাস থেকে যাত্রী উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ছবি: ভিওডি বাংলা
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ৯৯৯-এর সহায়তায় জীবিত উদ্ধার ২৫