• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মালয়েশিয়ায় জ্বালানি সংকটে সরকারি কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’

আন্তর্জাতিক ডেস্ক    ২ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় জ্বালানি সংকটের প্রভাব কমাতে সরকারি কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতি চালু করা হচ্ছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, আগামী ১৫ এপ্রিল থেকে মন্ত্রণালয়, সরকারি সংস্থা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে এই ব্যবস্থা কার্যকর হবে।

স্থানীয় সময় ১ এপ্রিল রাতে এক বিশেষ ব্রিফিংয়ে তিনি বলেন, জ্বালানি ব্যবহার কমানো এবং সরবরাহ স্থিতিশীল রাখতে মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। তবে বিস্তারিত নির্দেশনা শিগগিরই প্রকাশ করা হবে।

মালয়েশিয়ায় পেট্রোলের প্রতি লিটার দাম সরকারী ভর্তুকিতে মাত্র ১.৯৯ রিঙ্গিত। কিন্তু আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় এবং হরমুজ প্রণালীর কার্যত বন্ধ থাকায় জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে সরকার ভর্তুকিযুক্ত জ্বালানির মাসিক কোটা ৩০০ লিটার থেকে কমিয়ে ২০০ লিটার করেছে। একই সঙ্গে, ভর্তুকিবিহীন জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিলিয়ে নির্ধারণ করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান জানিয়েছেন, পেট্রোনাস, সাপুরা এনার্জি ও এমআইএসসি তেলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতির অপেক্ষায় আছে। পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোক বলেন, জাহাজগুলো সম্ভাব্য ইরানি শুল্ক থেকে অব্যাহতি পাবে এবং নিরাপদে চলাচল নিশ্চিত হবে।

এর আগে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে মালয়েশিয়ার তেলবাহী জাহাজ ও নাবিকদের দেশে ফিরিয়ে আনায় ধন্যবাদ জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পের ভাষণ শেষের পরই ইরানের ব্যাপক হামলা
ট্রাম্পের ভাষণ শেষের পরই ইরানের ব্যাপক হামলা
‘ইরানের সামরিক সক্ষমতা ভেঙে দেওয়া হয়েছে’: ট্রাম্প
‘ইরানের সামরিক সক্ষমতা ভেঙে দেওয়া হয়েছে’: ট্রাম্প
ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা