• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আ.লীগের বিষ দাঁত উপড়ে ফেলতে হবে : রবিন

   ২৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৫ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির অনৈক্যের ফলে পতিত আওয়ামী ফ্যাসিবাদীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, ঐক্যবদ্ধভাবে ওদের বিষ দাঁত উপড়ে ফেলতে হবে।

বুধবার (২৯ জানুয়ারি) নয়াপল্টনস্থ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে হাজারীবাগ থানা ও কোতোয়ালি থানা বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তানভীর আহমেদ রবিন বলেন, ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও দেশ পুনর্গঠনে কাজ করতে হবে।

তিনি বলেন, দেড় যুগের স্বৈরশাসন দেশকে সবদিক থেকে ডুবিয়ে গেছে, এ অবস্থা থেকে উত্তরণে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিম ৪-এর প্রধান আব্দুস সাত্তার, যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিম ৭-এর প্রধান হাজি মনির হোসেনসহ ঢাকা মহানগর দক্ষিণ ও স্থানীয় বিএনপির নেতারা।

প্রস্তুতি সভায় হাজারীবাগ থানা ও কোতোয়ালি থানায় রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠানের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানটি সম্পূর্ণ সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল