• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আমদিয়ায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি    ৩ এপ্রিল ২০২৬, ০১:৪০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

নরসিংদীর আদমিয়া ইউনিয়নের চাঁনগাও গ্রামে একটি পুকুর থেকে মনসুর আলী (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত মনসুর আলী চাঁনগাও গ্রামের বাসিন্দা মোতালিবের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন এবং এলাকায় শান্ত স্বভাবের একজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকার কয়েকজন ব্যক্তি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে-তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা-রেজাউল করিম রাফি/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেরপুরে বিজিবির অভিযানে পাইপগানসহ আটক ১
শেরপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
পুলিশ সদস্যদের স্বার্থে শেরপুরে কল্যাণ সভা অনুষ্ঠিত
নওগাঁর মহাদেবপুরে দুর্ঘটনায় উল্টে যাওয়া বিআরটিসি বাস থেকে যাত্রী উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ছবি: ভিওডি বাংলা
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ৯৯৯-এর সহায়তায় জীবিত উদ্ধার ২৫