• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা হচ্ছে রোববার

নিজস্ব প্রতিবেদক    ৩ এপ্রিল ২০২৬, ০২:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে হত্যাকাণ্ড, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ (এখন কার্যক্রম নিষিদ্ধ) নেতা ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিলের জন্য প্রস্তুত হয়েছে। আগামী ৫ এপ্রিল ট্রাইব্যুনালে তা দাখিল করা হতে পারে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ বৃহস্পতিবার (২ এপ্রিল) এ তথ্য জানান।

মামলায় উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন আওয়ামী লীগ সরকারের সময়ের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগ দলীয় স্থানীয় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

প্রসিকিউটর জানান, সম্প্রতি তারা ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পান।

আসামিদের বিরুদ্ধে ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে। সাক্ষী করা হয়েছে ৬২ জনকে। ২০২৪ সালের জুলাইতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় ১৬ ও ১৮ জুলাই চট্টগ্রামে  আন্দোলনকারী ছয়জনকে গুলি করে হত্যা করা হয়। এর মধ্যে ১৬ জুলাই যাদের হত্যা করা হয় তারা হলেন, মোহাম্মদ ওয়াসিম আকরাম, মোহাম্মদ ফয়সাল আহমেদ শান্ত ও মোহাম্মদ ফারুক। আর ১৮ জুলাই হত্যাকাণ্ডের শিকার হন তানভীর সিদ্দিকী, মো. সাইমুন মাহিন ও হৃদয় চন্দ্র বড়ুয়া।

অ্যাডভোকেট ফারুক আহাম্মদ বলেন, তদন্ত প্রতিবেদন আমরা আরও আগেই পেয়েছি।  তবে, আগামী রবিবার ট্রাইব্যুনালে তা উপস্থাপন করা হতে পারে।   

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের