• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভূমিহীন ভাইরাল তাজুর পাশে নাগেশ্বরী উপজেলা প্রশাসন

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি    ৩ এপ্রিল ২০২৬, ০২:২৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভূমিহীন ও ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম (তাজু) এর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাজু নগদ অর্থ সহায়তা প্রদান করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদ। এ সময় তাকে বাসযোগ্য খাস জমি ও কৃষি জমি দেওয়ার ঘোষণা দেন তিনি।

এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু’র পক্ষ থেকে তাজুর জন্য ঘর নির্মাণে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। হঠাৎ করে পাওয়া এই সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন তাজু। কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, ইউপি সদস্য কবিরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন তাইজুল ইসলাম তাজু। উপজেলা প্রশাসনের এই উদ্যোগ তার জীবনে নতুন আশার সঞ্চার করেছে।  

ভিওডি বাংলা/আলম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেরপুরে বিজিবির অভিযানে পাইপগানসহ আটক ১
শেরপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
পুলিশ সদস্যদের স্বার্থে শেরপুরে কল্যাণ সভা অনুষ্ঠিত
নওগাঁর মহাদেবপুরে দুর্ঘটনায় উল্টে যাওয়া বিআরটিসি বাস থেকে যাত্রী উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ছবি: ভিওডি বাংলা
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ৯৯৯-এর সহায়তায় জীবিত উদ্ধার ২৫