• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, দোকানিকে জরিমানা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৩ এপ্রিল ২০২৬, ০২:৩০ পি.এম.
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি-ছবি-ভিওডি বাংলা
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি-ছবি-ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে এক মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় থানা পুলিশের সদস্যরা তাকে সহযোগিতা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা মোড় এলাকার বাসিন্দা মৃত আমির হোসেনের ছেলে এবং "কেসমত স্টোর" এর মালিক মো. কেসমত আলীর দোকানে দীর্ঘদিন ধরে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগ ছিল। বৃহস্পতিবার এলাকাবাসী তার দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিষয়টি দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দোকানে মেয়াদোত্তীর্ণ চিপস, জুস, সেভেন আপ, সেমাইসহ বিভিন্ন খাদ্যপণ্য পাওয়া যায়।

এসব পণ্য বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার বিষয়টি প্রমাণিত হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় কেসমত আলীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে দোকানে থাকা মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য দোকানিকে সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেরপুরে বিজিবির অভিযানে পাইপগানসহ আটক ১
শেরপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
পুলিশ সদস্যদের স্বার্থে শেরপুরে কল্যাণ সভা অনুষ্ঠিত
নওগাঁর মহাদেবপুরে দুর্ঘটনায় উল্টে যাওয়া বিআরটিসি বাস থেকে যাত্রী উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ছবি: ভিওডি বাংলা
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ৯৯৯-এর সহায়তায় জীবিত উদ্ধার ২৫