• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নড়াগাতীতে পাম্প নেই, এমপির বিশেষ উদ্যোগ গ্রহণ

নড়াইল প্রতিনিধি    ৩ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

নড়াইলের নড়াগাতী থানায় কোনো পেট্রোল পাম্প না থাকায় দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এ প্রেক্ষাপটে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম জ্বালানি সংকট নিরসনে বিশেষ উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) কালিয়া উপজেলার একটি পেট্রোল পাম্পে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি নড়াগাতী এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন, যাতে নড়াগাতীর মানুষকে আর দূর থেকে কষ্ট করে জ্বালানি তেল সংগ্রহ করতে না হয় এবং  স্থানীয়ভাবেই জ্বালানি প্রাপ্তি নিশ্চিত করা যায়।

তিনি বলেন, নড়াগাতী থানার হাজার হাজার মানুষ বর্তমানে জ্বালানি সংকটে ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে ধান চাষের মৌসুমে কৃষকদের জন্য এই সংকট আরও প্রকট হয়ে ওঠে। তাই কৃষকদের চাষাবাদে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে বিশেষ ব্যবস্থায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ সময় তিনি অবৈধভাবে জ্বালানি তেল মজুদকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি  উচ্চারণ করে বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অপরাধ বরদাস্ত করা হবে না। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে, তার পরিচয় বা প্রভাব যাই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, নড়াগাতী এলাকায় একটি পেট্রোল পাম্প স্থাপনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে স্থানীয় জনগণের ভোগান্তির স্থায়ী সমাধান নিশ্চিত করা যায়। 

ভিওডি বাংলা/মো. মাহফুজুর রহমান/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেরপুরে বিজিবির অভিযানে পাইপগানসহ আটক ১
শেরপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
পুলিশ সদস্যদের স্বার্থে শেরপুরে কল্যাণ সভা অনুষ্ঠিত
নওগাঁর মহাদেবপুরে দুর্ঘটনায় উল্টে যাওয়া বিআরটিসি বাস থেকে যাত্রী উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ছবি: ভিওডি বাংলা
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ৯৯৯-এর সহায়তায় জীবিত উদ্ধার ২৫